Saturday, August 31, 2013

"আওয়ামিলীগ " সরকার সাড়ে ৪ বছর ক্ষমতায়

"আওয়ামিলীগ " সরকার সারে ৪ বছর যাবৎ ক্ষমতায় আছে |এই সময়ে " সজীব ওয়াজেদ জয় " আওয়ামীলীগের নীতি নির্ধারকদের তার মেধাবী পরামর্শ প্রদানের মাধ্যমে ডিজিটাল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সর্বদা সহযোগীতা করে যাচ্ছেন|
অন্যদিকে ২০০১ -২০০৬ সাল পর্যন্ত "জামাত-বি.এন.পি" ক্ষমতায় থাকাকালীন সময়ে " তারেক রহমান " হয়ে ওঠে দুর্নিতীর "বরপুত্র "| 
বৈদ্যুতিক খাম্বা নিয়ে দুর্নীতির কারণে জনগনের কাছে " খাম্বা তারেক " নামে তিরস্কৃত হতে থাকেন|এই হচ্ছে আওয়ামিলীগ সম্ভাব্য ভবিষ্যত নেতৃত্বের সাথে বি.এন.পি'র ভবিষ্যৎ নেতৃত্বের আকাশ - পাতাল ব্যবধান|
আপনারা বাংলার সচেতন মানুষ, আপনারাই ৭০ এর নির্বাচনে, ৭১ এর মুক্তিযুদ্ধে, ৯৬ এর নির্বাচনে, ২০০৮ এর নির্বাচনেআওয়ামী লীগকে ভোট দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন। মহান স্বাধীনতায় নেতৃত্বদানকারী দল হিসেবে মহান স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করা এ দেশের জনগণ ও আওয়ামী লীগের একান্ত দায়িত্ব।
আপনারা জাতির জনকের ৭১ এর ৭ই মার্চের উদাত্ত আহবানে সারা দিয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। দেশ স্বাধীন করেছিলেন। এ দেশ রক্ষা করা, দেশের সুখ শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে কাজ করা আপনাদেরই দায়িত্ব।
.....আসন্ন নির্বাচনে ভোট দেবার সময় এই পার্থক্যের কথাটি বিবেচনায় রাখাও আপনাদেরই দায়িত্ব
আপনারা নিশ্চয়ই ভুলে যাননি " তার বিহীন খাম্বা " না " লোডশেডিং মুক্ত বাংলাদেশ " ?????
কোটি কোটি টাকা লুন্ঠন করে দেশ ছেড়ে, মুচলেকা দিয়ে পলায়ন, নাকি ডিজিটাল বাংলাদেশ গঠনে জনগণের পাশে থেকে সুখে দুখের ভাগি হওয়া?
ছন্দ আপনার | বিবেক আপনার। ভোট আপনার কাজেই সিদ্ধান্তটিও আপনাকেই নিতে হবে অতি বিচক্ষণতার সাথে।
" জয় বাংলা " " জয় বঙ্গবন্ধু "
মোকতেল হোসেন মুক্তি
মুক্তিযোদ্ধা
সভাপতি
"মালদ্বীপ আওয়ামী লীগ "

No comments:

Post a Comment