Tuesday, August 27, 2013

ক্ষুধা দারিদ্র্যমুক্ত দেশ গড়তে, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে, আপনাদের কাছে আবারো নৌকায় ভোট চাই: Sheikh Hasina



আওয়ামী লীগ পুনঃনির্বাচিত না হলে এই পরিকল্পনাগুলোর কোনোটিই বাস্তবায়ন করতে পারবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরিতে আমরা বিস্ময়কর অগ্রগতি অর্জন করেছি, তবে এখনো অনেক কাজ বাকি। বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন।
বাংলাদেশকে পুরোপুরি ডিজিটাল করতে নৌকায় ভোট দিন: 
সজীব ওয়াজেদ জয়
বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় লিখেছেন, বাংলাদেশে ইন্টারনেট সংযোগের দাম নিয়ে আমি অনেক অনুরোধ পেয়েছি। আমাদের সরকার আসার পর থেকেই এই বিষয়টিতে আমরা মনোযোগ দিয়েছি। আর এই নিয়ে আমার ভবিষ্যতেও কিছু পরিকল্পনা আছে যা আওয়ামী লীগ পুননির্বাচিত হলে বাস্তবায়ন করা সম্ভব হবে । ২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন ইন্টারনেটের প্রতি মেগাবাইটের দাম ছিল ৮০ হাজার টাকা। গত চার বছরে ওই দাম কমিয়ে আমরা ১৮ হাজারে নামিয়ে এনেছি। তবে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো খুচরা গ্রাহকদের জন্য দাম তেমন কমায়নি। তারা ইন্টারনেটের গতি বাড়িয়েছে, কিন্তু দাম এখনো বেশি। তিনি তার ফেসবুক পেইজে লিখেন, থ্রিজি এবং ফোরজি'র জন্য ইন্টারনেটের দাম আরো কমানোই আমার পরিকল্পনা। ফলে দ্রুতগতির ইন্টারনেট পাওয়া সহজ হবে, বাড়বে ইন্টারনেট ব্যবহাকারীও। ব্যবহারকারী বাড়লে দামও কমবে। সেবাদাতাদের জন্য সর্বোচ্চ মূল্যও বেঁধে দেয়ার পরিকল্পনা করছি।
 
উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে,
জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আপনাদের কাছে আবারো নৌকায় ভোট চাই; একমাত্র আওয়ামী লীগই পারবে দেশকে সুখি সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে। 
দেশরত্ন শেখ হাসিনা


No comments:

Post a Comment