Saturday, August 31, 2013

ধর্মের নামে ধ্বংস লীলা? ও বিধি তোমার কেমন খেলা?


আওয়ামী লীগ সরকার আর পুস্তকের গরীব দোকানীদের মধ্যে কি সম্পর্ক?
কোন রাজনৈতিক দল বা কোন ধর্মীয় প্রতিবাদকারীর যদি কোন অভিযোগ থেকেই থাকে তা' আওয়ামী লীগ সরকার তথা জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হতে পারে। থাকতেই পারে অভিযোগ। তার মানে কি সামান্য দরিদ্র্য পুস্তকের দোকানীর জীবনের সহায় সম্বল ধ্বংস করে দিতে হবে? যা' দিয়ে তার পরিবারের ছেলে মেয়ে স্ত্রী জায়া মা বাবার মূখে দুই বেলা খাবারের ব্যবস্থা হতো তাই পুড়িয়ে ছাড় খাড় করে তাকে রাস্তার ফকির বানিয়ে দিতে হবে?
এ কোন প্রতিবাদ বা প্রতিবাদের ধারা?
ধর্মের নামে ধ্বংস লীলা?
এ কিসের পায়তারা?
এর পিছনে কারা?
সামনে কারা?
মাদ্রাসার এতিম ছেলেদের বেশী মার্ক্স দেবার লোভ দেখিয়ে, অবরোধে না গেলে মার্ক্স কেটে দেবার ভয় দেকিয়ে,
মাদ্রাসা থেকে তাড়িয়ে দেবার ভয় দেখিয়ে কিশোর এতিমদের লেলিয়ে দেয়া হলো তিলোত্তমা ঢাকাকে আফগানিস্তান বানিয়ে দাও। এরাই ইসলামের হেফাজত কারী বুজুর্গ আল্লামা মাওলানা মৌলভী ইমাম হুজুর।
এই সন্ত্রাসী হুজুরদের এতো ভন্ডামীর পরেও আপনি তাদের কে বাংলার রাজনীতির মাঠে ওয়াজ নছিয়াত আর ফতুয়ার নামে পাকিস্তান জামাত ই ইসলামের মাওলানা মউদুদীর ফতুয়া শুনতে চান?
আবার এরাই যদি আগামী নির্বাচনে আপনার কাছে মিথ্যা বানোয়াট হাদিস বয়ান করে ইসলাম রক্ষার নামে আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচারে, আপনার কাছে ভোট চায়, আপনি তাদের ভোট দিবেন? প্রশ্ন আপনাদের বিবেকের কাছে।

1 comment:

  1. Golden Nugget Casino, Las Vegas - MapyRO
    Golden 보령 출장샵 Nugget Casino, Las Vegas. 3455 이천 출장안마 Fremont Street Las 영천 출장샵 Vegas, NV 89040. Directions. Directions · (702) 770-7000. 경상북도 출장마사지 Toll Free: 1-888-770-1000. 평택 출장안마

    ReplyDelete